মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৯:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ভয়ভীতি লোভ-লালসার উর্দ্ধে অফিসারদের কাজ করতে বললো কুড়িগ্রাম প্রশাসন

ভয়ভীতি লোভ-লালসার উর্দ্ধে অফিসারদের কাজ করতে বললো কুড়িগ্রাম প্রশাসন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষ্যে অদ্য ০৯ মে ২০২৪ কুড়িগ্রাম সদর উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের  প্রশিক্ষণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

ভয়ভীতি লোভ-লালসার উর্দ্ধে অফিসারদের কাজ করতে বললো কুড়িগ্রাম প্রশাসন

                     কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল হলরুমে বিকাল ০৪:০০ ঘটিকায় উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

 

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আলমগীর, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমান, কুড়িগ্রাম সদর নির্বাচন অফিসার জনাব হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান সহ কুড়িগ্রাম সদর উপজেলার প্রিজাইডিং অফিসার গণ। 

 

প্রশিক্ষণ ও  মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার  এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ  নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ন সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ  নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা।  

 

সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই।