মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বগুড়ায় টিএমএসএস মেডিকেল হাসপাতালে আর্ক ফাউন্ডেশন আয়োজিত কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস মেডিকেল হাসপাতালে আর্ক ফাউন্ডেশন আয়োজিত কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং অনুষ্ঠিত

ঢাকা প্রেস,সিরাজুল ইসলাম রতন:-



বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল অডিটোরিয়ামে তামাক ব্যবহারকারীদের জন্য কাউন্সিলিং ভিত্তিক চিকিৎসা, যা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তীব্র মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদেরকে কেন্দ্র করে সেবা প্রদানে আর্ক ফাউন্ডেশন আয়োজিত বৃহস্পতিবার কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং অনুষ্ঠিত হয়।


 

বগুড়ায় টিএমএসএস মেডিকেল হাসপাতালে আর্ক ফাউন্ডেশন আয়োজিত কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং অনুষ্ঠিত



কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং এ #আর্ক ফাউন্ডেশন থেকে আগত প্রতিনিধিবৃন্দ কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল কি, গবেষণা ক্ষেত্রে কমিউনিটির গবেষণার ক্ষেত্রে অন্তর্ভুক্ততা এবং সম্পৃক্ততার  ভুমিকা, কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল (ক্যাপ) এর উদ্দেশ্য নিয়ে বিষদ আলোচনা করেন।

 

বগুড়ায় টিএমএসএস মেডিকেল হাসপাতালে আর্ক ফাউন্ডেশন আয়োজিত কমিউনিটি অ্যাডভাইজারি প্যানেল মিটিং অনুষ্ঠিত — ছবি ২



মিটিং এ উপস্থিত ছিলেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান। এসময় আর্ক ফাউন্ডেশন এর সিনিয়র রিসার্চ এসোসিয়েট ডাঃ ফাহমিদা ইসলাম, জুনিয়র রিসার্চ এসোসিয়েট সাখাওয়াত হোসেন রানা সহ বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি  হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, আমন্ত্রিত রোগী ও তাঁদের অভিভাবক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


'The SCIMITAR-SA' নামক প্রোগ্রামের আওতায় দক্ষিণ এশিয়ার তীব্র মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিদের তামাক ব্যবহার জনিত বিভিন্ন কারনে উদ্ভুত বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার মোকাবেলায় এ প্রকল্প প্রতিষ্ঠিত করা হয়েছে।