মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:১৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ শনিবার (২৩ মার্চ) রাতে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের সকল সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। বিজ্ঞপ্তিতে এই আদেশের কারণ স্পষ্ট করে বলা হয়নি, তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানাচ্ছে, শনিবার দুপুরে চারজন চিকিৎসকের উপর শারীরিক নির্যাতনের ঘটনার জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।এই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারজন চিকিৎসককে শারীরিক নির্যাতন করা হয়।নির্যাতনের শিকার চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে পরিচিত।মিছিল-মিটিংসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির অবনতি হচ্ছিল।এইসব ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান বলেন,মিছিল-মিটিংসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির অবনতি হচ্ছিল।এছাড়া চারজন চিকিৎসককে শারীরিক নির্যাতন করা হয়েছে।এসবের প্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।