সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না

জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না

ধর্ম ও মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না এবং এ দেশের মানুষ মিথ্যাবাদীদের কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী এ দেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না।

 

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি নির্দিষ্ট দল দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা প্রচার করছে যে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ এই জুলাই সনদ কিন্তু বিএনপিরই তৈরি এবং রাষ্ট্র সংস্কারের দাবিও আমাদের। তিনি আরও বলেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে। কিন্তু মহান মুক্তিযুদ্ধের সময় এই দলটি দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল।

 

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, দলের নেতা তারেক রহমান ঠাকুরগাঁওবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা মাত্র তিন মাসের মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এরই মধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে, মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে এবং ভুল্লী ও রুহিয়াকে উপজেলায় রূপান্তর করা হয়েছে। ফলে অবহেলিত এই জেলাটি এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

 

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, যেহেতু নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, তাই এটি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের এই পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।