সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সকালে খালি পেটে মধু, লেবু এবং গরম পানি স্বাস্থ্যের জন্য উপকারী নাকি শুধুই ধারণা?

সকালে খালি পেটে মধু, লেবু এবং গরম পানি স্বাস্থ্যের জন্য উপকারী নাকি শুধুই ধারণা?

ঘরোয়া টোটকা হিসেবে অনেকেই মধু এবং লেবু দিয়ে এক কাপ গরম পানিতে খেয়ে নিজের সকাল শুরু করেন। মধু এবং লেবু দু'ইয়ের আলাদা আলাদা স্বাস্থ্য সুবিধা রয়েছে। মধুতে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফ্ল্যাভোনয়েডস রয়েছে যা প্রদাহ প্রতিরোধে সহায়তা করে। এটির গ্লাইসেমিক সূচক কম এবং তাই ক্যালোরিও খুবই কম। ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, লেবুতে রয়েছে ভিটামিন সি, তাই এটি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। লেবুতে থাকা পেক্টিনের ফাইবার চিনি এবং শর্করার পাচন কমিয়ে দেয় এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে।

কিন্তু একসঙ্গে মধু, লেবু এবং পানি কি সত্যিই স্বাস্থ্যের জন্য ভালো নাকি, এটি কেবলই একটি শহুরে ধারণা? আসুন জেনে নেই:


ওজন কমায়: লেবু-মধু মেশানো গরম পানি খেলে সহজে মেদ ঝরানো সম্ভব। তাই যারা ডায়েট করেন তারা সকাল বেলা খালি পেটে এই পানীয় খেতেই পারেন। এর ফলে অতিরিক্ত ওজন কমানো সহজ হবে।

 

অ্যাসিডিটির সমস্যা কমায়: যাদের অ্যাসিডিটি বা অম্বল হওয়ার প্রবণতা মারাত্মক তারা প্রতিদিন সকালে সামান্য গরম পানির সঙ্গে পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে খেতে পারেন। এই পানীয় অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা কমাবে।

 

হজমশক্তি বাড়ায়: যেকোনও খাবার খেলেই যদি বদহজমের সমস্যা হয় তাহলে লেবু-মধু মেশানো হালকা গরম পানি সকালে খেতে পারেন। এই পানীয় হজমের সমস্যা কমাতে সাহায্য করে। অর্থাৎ আপনার হজমের শক্তি বাড়বে। আর খাবার সহজে হজম হলে আপনার শরীরে অনেক ধরনের সমস্যাই দূর হবে।

 

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: লেবু-মধু মেশানো গরম পানি শরীরের ভেতরে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। আর তার ফলে ত্বক হবে উজ্জ্বল এবং ঝকঝকে। শুধু শারীরিক বিভিন্ন সমস্যা দূর করতে নয়, ত্বকের যত্নেও কাজে লাগে লেবু- মধু মেশানো এই পানীয়।

 

গলায় ইনফেকশন: সর্দি-কাশি হোক বা গলায় ইনফেকশন- দূর করতে বেশ কার্যকরী লেবু-মধু মেশানো গরম পানি। লেবু এবং মধু এই দুই উপকরণই অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। ফলে ইনফেকশন দূর করতে এই পানীয় দারুণ ভাবে সাহায্য করে।

 

শরীরের বিষাক্ত পদার্থ অপসারণ: চিকিৎসকেরা মনে করেন, পানিতে মধু, লেবু ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের সরবরাহ করে। যা আপনার শরীরের বিষাক্ত পদার্থ অপসারণ করে এবং শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

 

মূত্রনালীর সংক্রমণের সম্ভাবনা কমায়: চিকিৎসকেরা বলেন, “সকালে এক কাপ গরম পানিতে লেবু-মধু মূত্রনালীর রক্তকে পরিষ্কার করে এবং মূত্রনালীর সংক্রমণকে নিয়ন্ত্রণ করে।

 

ত্বকের জন্য ভালো: এই মিশ্রণটি ত্বকের জন্য দুর্দান্ত। এই মিশ্রণ আপনি সরাসরি ত্বকে লাগান অথবা পান করুন, এটি জীবাণু, ব্যাকটেরিয়া নষ্ট করে প্রাকৃতিক পরিচ্ছন্নতা আনে, রক্তকে শুদ্ধ করে, কোলাজেনকে বাড়িয়ে তোলে এবং আপনার ত্বককে করে উজ্জ্বল।