বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪

কুমিল্লায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪৪) এবং তার মেয়ে নুসরাত জাহান (৪)।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চৌদ্দগ্রাম বাজার থেকে কেনাকাটা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন জেসমিন আক্তার ও তার মেয়ে। পথে নবগ্রাম এলাকায় উল্টো পথে আসা কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জেসমিন আক্তার মারা যান।
 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত নুসরাত জাহানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
 

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসচালক শাফায়েত হোসেন আশিককে আটক করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।