মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পাবনার সুজানগরে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ১৬

পাবনার সুজানগরে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ১৬

পাবনা প্রতিনিধি:-

 

পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর যৌথবাহিনী ১৬ জনকে আটক করেছে।
 

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহার রোববার রাতে এ ঘটনায় মামলা দায়ের করেন। এর পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করা হয়।
 

রোববার আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে মথুরাপুর, নারায়ণপুর, ভবানীপুর ও বলরামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক লোক জড়ো হয়ে পুলিশের গাড়ি থামিয়ে তাকে ছিনিয়ে নেয়।
 

এ ঘটনার পরপরই যৌথবাহিনী অভিযান চালিয়ে ওহাব ও তার সমর্থকদের ধরতে তৎপরতা শুরু করে।