সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকার ছয় স্থানে তারেক রহমানের জনসভা

আজ ঢাকার ছয় স্থানে তারেক রহমানের জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। দেশজুড়ে গণসংযোগ কার্যক্রম শেষে রাজধানী ঢাকায় বড় পরিসরে নির্বাচনি প্রচারণার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মোট ১৪টি জনসভায় বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
 

এর মধ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভায় অংশ নেবেন তিনি।
 

দিবসটির প্রথম জনসভা অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে। বেলা ২টায় সেখানে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে তিনি ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে বিকেল ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং সর্বশেষ ঢাকা-১১ আসনের বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন।
 

এদিকে, পরদিন সোমবার নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। ওইদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে নির্বাচনি সফর শেষ করার কথা রয়েছে তারেক রহমানের।