সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজশাহী বিভাগের চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

রাজশাহী বিভাগের চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

রাজশাহী বিভাগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চার জেলায় জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইতে তিনি এসব জনসভায় বক্তব্য দেবেন।
 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালেই রাজশাহী বিভাগের সফর শুরু করেছেন জামায়াত আমির। প্রথমে তিনি নওগাঁ জেলায় পৌঁছে বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন।
 

দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী নগরীর মাদরাসা মাঠে আরও দুটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। এসব জনসভায় ১১ দলীয় জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
 

দিনের শেষভাগে তিনি নাটোরে যাবেন। সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার পর রাতে সেখানেই অবস্থান করবেন জামায়াত আমির। আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি বরিশালে অনুষ্ঠিতব্য আরেকটি জনসভায় যোগ দেবেন বলে কর্মসূচিতে জানানো হয়েছে।