মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিজ গ্রামে শিশু রামিসার দাফন সম্পন্ন

নিজ গ্রামে শিশু রামিসার দাফন সম্পন্ন

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

রামিসা (৮) মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরে দাদা-দাদির কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।

 

দাফনের সময় পরিবার-পরিজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

 

স্থানীয়রা জানান, রামিসা ছিল প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। শিশুটির মা বারবার কান্নায় ভেঙে পড়ে মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।