রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হিলিতে কাঁচামরিচের দাম কমলেও পেঁয়াজের দাম বাড়ল

হিলিতে কাঁচামরিচের দাম কমলেও পেঁয়াজের দাম বাড়ল

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমলেও পেঁয়াজের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় কাঁচামরিচের দাম কেজি প্রতি ৪০ টাকা কমে বর্তমানে খুচরা বাজারে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১২০ টাকায় উঠেছে।

 

শনিবার (২৪ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
 

হিলি বাজারের একাদিক কাঁচামরিচ বিক্রেতা জানান, ভারত থেকে কাঁচামরিচের আমদানি বৃদ্ধির কারণে দাম কমেছে। তিনি বলেন, "ভারতীয় কাঁচামরিচ কেজি প্রতি ৪০ টাকা কমে বর্তমানে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।"

অন্যদিকে, পেঁয়াজ বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি, বন্যার কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকার কারণে ভারতীয় পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে।"

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৬৬ ট্রাকে ৬০১ মেট্রিকটন কাঁচামরিচ এবং ভারতীয় ৪৮ ট্রাকে ১ হাজার ৩৮৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।