বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে জামানত হারাবেঃ খসরু

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে জামানত হারাবেঃ খসরু

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জামানত হারাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা সাধারণভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে না। কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে তাদের জামানত খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।

 

আজ সোমবার (২৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, আজকে ক্ষমতায় অধিষ্ঠিত অদক্ষ ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের বাইরেও দেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। এগুলো রোধ করার জন্য সরকার নানারকম অপপ্রচার চালিয়ে দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে। এই ফ্যাসিস্ট সরকার গুজব ছড়ানোর ওস্তাদ। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদের চরিত্র হনন করা হচ্ছে। এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি।

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে জামানত হারাবেঃ খসরু

তিনি বলেন, গণমাধ্যমকে কুক্ষিগত করতে সরকারের পক্ষে কথা বলতে বাধ্য করা হচ্ছে। পক্ষান্তরে সত্য কথা বললে দেশ ও জনগণের কথা বললে গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত তারা জনগণ ও গণমাধ্যমকে ভয়ভীতি দেখিয়ে আসছে। আজকেও আমরা দেখতে পেয়েছি বিএনপি বিভিন্ন এলাকায় সাংগঠনিক সভা-সমাবেশ করতে গেলে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। বিএনপি কি কোনো নিষিদ্ধ সংগঠন?

 

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, এহসানুল হক মিলন, খলিলুর রহমান, বাবুল আহমেদসহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।