সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৪:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

১ম আইনজীবী হিসেবে স্বাধীনতা ও একুশে পদক পাওয়ায় আব্রাহাম লিংকনকে সম্মাননা

১ম আইনজীবী হিসেবে স্বাধীনতা ও একুশে পদক পাওয়ায় আব্রাহাম লিংকনকে সম্মাননা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

বাংলাদেশের একমাত্র আইনজীবী হিসেবে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকনকে কুড়িগ্রাম বিচার বিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আলমগীর কবির এর চেম্বারে আনুষ্ঠানিক ভাবে ফুল এবং ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়। 

 

দেশের একমাত্র আইনজীবী যিনি একই সঙ্গে একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তিনি ২০২২ সালে একুশে পদক এবং চলতি বছর মার্চ মসে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক জেলা জজ এস এম নূরল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সালাম, যুগ্ম জেলা জজ হাবিবুর রহমান,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশীদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।