রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৩:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

চট্টগ্রামে কাঁচামরিচের দাম আকাশচুম্বী: বন্যার কারণে সরবরাহ সংকট

চট্টগ্রামে কাঁচামরিচের দাম আকাশচুম্বী: বন্যার কারণে সরবরাহ সংকট

ঢাকা প্রেস
চট্টগ্রাম ব্যুরো:-


বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় চট্টগ্রামে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। শহরের বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা দরে। কোনো কোনো বিক্রেতা এমনকি এক হাজার টাকা পর্যন্ত দাম দাবি করছেন।

 

বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম সড়ক তিন দিন ধরে প্রায় বন্ধ থাকায় সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটেছে। চট্টগ্রামের বাজারে সবজি, বিশেষ করে কাঁচামরিচের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন।
 

বাজার সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাজারে সবজির বড় অংশ আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় এই সবজিগুলো চট্টগ্রামে পৌঁছাতে পারছে না। ফলে বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে।
 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, সরবরাহের অভাবে দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাজারে অভিযান চালানো হবে।
 

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচের দাম শুনে ক্রেতারা হতবাক। অনেকেই কাঁচামরিচ কেনার ব্যাপারে দ্বিধাদ্বি করছেন।
 

ব্যবসায়ীরা জানান, সরবরাহ শুরু হলে দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।