মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্বকের যত্নে কমলা

ত্বকের যত্নে কমলা

সাইট্রাস ফল হিসেবে কমলার জনপ্রিয়তা অনেক। নিয়মিত কমলা খেলে গরমে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সে নিয়ে তো বহুবারই আলোচনা করেছি আমরা। তবে ত্বকের যত্নেও ঘরোয়াভাবে কমলা যে ব্যবহার করা যায় সেকথাই বা কে জানে? অনেকে জানেন আবার অনেকে জানেন না। সেই না জানা অনেককে জানাতেই 

কমলার খোসা গুড়ো করে পানি মিশিয়ে পেস্ট করতে হবে। এ গুড়োই ঘরোয়া যেকোনো ফেসপ্যাকে মিশিয়ে নিতে পারেন যখন তখন। 
কমলার রস স্কিন টোনার হিসেবে বেশ কার্যকরী। ঘুম ভাঙার পর কমলার রসে তুলো ভিজিয়ে চেপে চেপে ত্বকে লাগান। গরমে ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে এবং উজ্জ্বলতা ফেরাতে এই অভ্যাসটি মন্দ নয়। 

গরমে ত্বক নরম করার চেষ্টা থাকে অনেকের। সেজন্য কমলার রসের সঙ্গে গোলাপজল ও মধু মিশিয়ে আগের মতো তুলো ভিজিয়ে চেপে চেপে লাগান। শুকিয়ে গেলে তুলো দিয়ে ঝেড়ে ফেলুন। তারপর মুখ ধুয়ে নিন। 
ত্বকে কালচে দাগ থাকলে কমলা দিয়েই দূর করা যায়। কমলার কোয়া থেঁতলে নিয়ে দই আর লেবুর রস মেশাতে হবে। চোখ ও ঠোটের অংশ বাদে ত্বকের চারপাশে লাগান। শুকিয়ে শক্ত হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।