সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:১১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রফি জয়ের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলো আর্জেন্টিনা

ট্রফি জয়ের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলো আর্জেন্টিনা

পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা জিতলো আলবিসেলেস্তেরা। ট্রফি জয়ের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে কোপা চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১০টায় বুয়েন্স আয়ার্সের ইজিজা বিমানবন্দরে এসে পৌঁছায় আর্জেন্টিনা দল।

 

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আনহেল ডি মারিয়ার নেতৃত্বে দলটি বিমানবন্দরে পা রাখে। সেই দলের সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি এবং দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া। বিমানের গায়ে লেখা ছিল, 'আমরা চ্যাম্পিয়নদের নিয়ে এসেছি।' বিমানবন্দরে অপেক্ষায় থাকা ভক্ত-সমর্থকরা চ্যাম্পিয়নদের বরণ করে নেয়।

 

বিমানবন্দর থেকে বেরিয়ে দুটি বাসে করে লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে উৎসবে যোগ দেন ডি মারিয়ারা। তবে এই দলের সঙ্গে ছিলেন না লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওটামেন্দি ও জেরোনিমো রুল্লি। ব্যক্তিগত কাজে থেকে গেছেন এমিলিয়ানো ও তাগলিয়াফিকো। আর গোড়ালির চোটের জন্য মায়ামিতে নিজ ক্লাবের অধীনে চিকিৎসা করাবেন মেসি।