বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৪০:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

জামালপুর প্রতিনিধি:


 

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন



 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের কুমারপাড়া (মোসলেমাবাদ) গ্রামে এ ঘটনা ঘটছে।
 

অনশনরত তরুণীর নাম কুলসুম জান্নাত (২৩)। তিনি মেলান্দহ উপজেলার পাঁছপয়লা গ্রামের এনামুল হাসানের মেয়ে। অভিযুক্ত রাকিব (২৭) কড়ইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
 

ভুক্তভোগী কুলসুম জান্নাতের দাবি, রাকিবের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০২৪ সালের ৪ নভেম্বর তারা জামালপুর আদালতে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন।
 

তিনি আরও জানান, বিয়ের পর রাকিব পড়াশোনার জন্য ময়মনসিংহে অবস্থান করতেন এবং তিনি নিজ বাড়িতেই থাকতেন। পরে বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে কাবিননামা দেখতে চাওয়া হয়। তার পরিবার বিয়েটি মেনে নিলেও রাকিবের পরিবার তা অস্বীকার করে।
 

অভিযোগ রয়েছে, এরপর থেকে রাকিব তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং ফোন নম্বর ব্লক করে রাখেন। এতে বাধ্য হয়ে কুলসুম বৃহস্পতিবার রাতে তার জেঠি ও চাচীকে সঙ্গে নিয়ে রাকিবের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।
 

অন্যদিকে, রাকিব ও তার পরিবারের দাবি, গত ২৩ মার্চ ২০২৬ জামালপুর আদালতের মাধ্যমে কুলসুমকে তালাক দেওয়া হয়েছে।
 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “আমার জানা মতে, ছেলে-মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছে। বর্তমানে মেয়েটি ছেলের বাড়িতে অবস্থান করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”