মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন সলিমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এসএম মনোয়ার হোসেন এবং অন্যজন পাকশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। রোববার ভোরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
 

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম শহিদ।
 

এসএম মনোয়ার হোসেন চরমিরকামারী গ্রামের এসএম মহির উদ্দিনের ছেলে এবং সিরাজুল ইসলাম পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
 

পুলিশ জানায়, সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং তারা ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪ এর আসামি ছিলেন। গ্রেপ্তারের পর রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।