রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৮:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কারওয়ান বাজারে মরা মুরগি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

কারওয়ান বাজারে মরা মুরগি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর কারওয়ান বাজারের একটি কিচেন হাউজে মৃত মুরগি বিক্রি ও ফ্রিজে রেখে হোটেল-রেস্টুরেন্টে সরবরাহের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক টিম শুক্রবার (১৬ আগস্ট) সকালে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এই অবৈধ কার্যকলাপের প্রমাণ পায়।

 

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, মেসার্স আল্লাহর দান কিচেন হাউজ নামক প্রতিষ্ঠানটি পাইকারি দামে কেনা মুরগি অতিরিক্ত দামে বিক্রি করার পাশাপাশি মৃত মুরগি ফ্রিজে রেখে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে সরবরাহ করছিল। তদন্তে প্রতিষ্ঠানটির এমন অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।
 

এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
 

অভিযানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, দোকানের দুই ব্যক্তি একে অপরের সঙ্গে মিলিয়ে কথা বলছিলেন না এবং মৃত মুরগি ফ্রিজে রাখার বিষয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন।