সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন।
 

শনিবার সকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিতিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
 

ডা. তাসনিম জারা ৫ জানুয়ারি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন। তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়, ৩ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেন।
 

প্রার্থী হিসেবে অংশ নিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন। যাচাইয়ে দেখা যায়, নির্বাচনের জন্য প্রদত্ত ১০ জন ভোটারের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও ২ জন ভোটার ঢাকা-৯ আসনের নয়। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তবে আপিলে ইসি তার প্রার্থিতা পুনর্বহাল করেছেন।