শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

অর্থ উপদেষ্টা: তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না

অর্থ উপদেষ্টা: তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না

ঢাকা প্রেস নিউজ
 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না এবং এটি বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও কোনো প্রভাব বিস্তার করবে না।
 

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওই সময় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।
 

গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না বাংলাদেশ সফর শেষে লিখেছেন যে, বাংলাদেশ খাদের কিনারায় রয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশ খাদের কিনারায় ছিল, তবে এখন আমরা সেখান থেকে ফিরে আসছি। অর্থনীতির বিষয়ে আমি জানি, ভেতরে কী চলছে, তাই বাইরের লেখালেখিতে হতাশ হওয়ার কিছু নেই।"
 

তিনি আরও বলেন, "বাইরের কেউ সবকিছু জানেন না; তারা অনেক কিছু মনের মাধুরী মিশিয়ে লেখেন। তুলসী গ্যাবার্ডের মন্তব্য আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না।"
 

এলডিসি (LDC) গ্রাজুয়েশন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের জন্য আমরা একটি স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। এটা ধীরে ধীরে সম্পন্ন হবে, যেমন প্লেন ধীরে ধীরে নামতে থাকে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।"
 

তিনি আরও বলেন, "আসল কথা হলো, অন্যান্য দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমরা জানি, বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক, যদিও কিছু ভুলত্রুটি রয়েছে।"