বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী সেপ্টেম্বরের প্রথম দুই দিন রাজধানীতে বড় জমায়েত করবে আওয়ামী লীগ

আগামী সেপ্টেম্বরের প্রথম দুই দিন রাজধানীতে বড় জমায়েত করবে আওয়ামী লীগ

আগামী সেপ্টেম্বরের প্রথম দুই দিন রাজধানীতে বড় জমায়েত করবে আওয়ামী লীগ। ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের আয়োজনে তারুণ্যের সমাবেশ এবং দ্বিতীয় দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ করা হবে। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, উভয় সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ করতে চায় ছাত্রলীগ। ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রসমাবেশ সফল করতে সাত নির্দেশনা দেওয়া হয়েছে।


অপরদিকে, মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতাদের মতবিনিময় সভা করেছে দলটি। আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর আগারওগাঁওয়ে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতি উপলক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২ সেপ্টেম্বর রাজধানী মহাসমুদ্র দেখবে, জনতার মহাসমুদ্র। সেই মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি।

সূত্র জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর ঢাকার আশপাশের ১১ জেলা থেকে নেতা-কর্মীরা সুধী সমাবেশে অংশগ্রহণ করবে। প্রতিটি জেলার জন্য আলাদা রঙের ক্যাপ বা গেঞ্জি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগরের সব ওয়ার্ড ও থানা থেকে কয়েক লাখ নেতা-কর্মী জনসভায় উপস্থিতির প্রস্তুতি চলছে। রাজধানীর আগারওগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এ জনসভা হবে। জানা গেছে, এতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সুধীজনরা অংশ নেবেন।