সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা আরেক বিশ্বজয়ী তারকার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা আরেক বিশ্বজয়ী তারকার

সদ্য সমাপ্ত কোপা আমেরিকার শিরোপা জিতেই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। তার এমন ঘোষণার দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আরেক বিশ্বজয়ী তারকা। তিনি জার্মানির হয়ে ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী ফুটবলার থমাস মুলার। 

 

ডি মারিয়া ও মুলারের মতো এবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা স্ট্রাইকার অলিভিয়ের জিরুও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। জার্মানিতে সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। তবে  স্পেনের বিপক্ষে সেমিফাইনালে হারের হতাশায় হয়তো ফরাসিদের শেষ ম্যাচের দিন তিনি সেই ঘোষণা দেননি। 


তবে সোমবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন জিরু। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দেওয়া এক পোস্টে এই ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি হতে চলেছি ব্লুসদের (ফ্রান্স) প্রথম কোনো সমর্থক।

 

ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি ১৩ বছর খেলেছি, যা সবসময় আমার হৃদয়ে সংরক্ষিত থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। দীর্ঘদিন ধরে ভাবা সেই সময় এসে গেছে, যা নিয়ে শঙ্কিত ছিলাম। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি।’ ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা জিরু। ২০২২ বিশ্বকাপেই সর্বোচ্চ এই গোলের রেকর্ড গড়েন ৩৭ বছর বয়সী এই তারকা।

 

এজন্য বিশ্বকাপজয়ী কিংবদিন্ত ফরাসি কোচ দিদিয়ের দেশমকে কৃতজ্ঞতা জানিয়ে জিরু লিখেছেন, ‘আমরা অবিচ্ছেদ্য একটি ব্যান্ড ছিলাম, যাদের নিয়ন্ত্রণে ছিলেন দারুণ এক ব্যক্তি, কোচ দিদিয়ের দেশম। আমার প্রতি আস্থা রাখার জন্য তাকেও ধন্যবাদ। আমাদের উত্থান-পতনের সময়েও তিনি আমাকে সমর্থন জুগিয়েছেন, যে কারণে আমি লেস ব্লুসদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হতে পেরেছি।’

 

২০১৮ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। যদিও সেখানে কিলিয়ান এমবাপ্পেই পুরো আলো কেড়ে নিয়েছেন, তবে তার পাশে ভরসা হয়েছিলেন অভিজ্ঞ জিরু এবং আঁতোয়ান গ্রিজম্যানরা। কাতারে অনুষ্ঠিত আসরটিতেই ফরাসিদের হয়ে সর্বোচ্চ ৫১ গোলের রেকর্ড গড়েন জিরু। অবসরের আগে সবমিলিয়ে ১৩৭ আন্তর্জাতিক ম্যাচে তিনি ৫৭টি গোল করেছেন।