মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা বার নির্বাচন: প্রথম দিনের ভোটগ্রহণ শুরু

ঢাকা বার নির্বাচন: প্রথম দিনের ভোটগ্রহণ শুরু

বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। পরের দিন বৃহস্পতিবারও একই ভাবে ভোট গ্রহণ হবে।নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত। 

 

অপরদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম। আর সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. সহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মো. মইনুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভীন (মুক্তি), সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম (বিউটি), দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান (রানা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এছাড়া সদস্য পদে আলী মর্তুজা, মাহফুজুর রহমান ইলিয়াস, আনোয়ার হোসেন (চাঁদ), মো আরিফ, সোহেল উদ্দিন রানা, ইয়াকুব আলী, মোহাম্মদ আলী (বাবু), মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার (রুবা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তিনি জনান, এবারের নির্বাচনে মোট ভোটার ১৯ হাজার ৬১৮ জন আইনজীবী।