সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি

শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেওয়া পোস্টে তিনি মন্তব্যটি করেন।

সারজিস আলমের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-

বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে।

অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত জনাব তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সে হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও একাধিক জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে!

কিন্তু বিরোধীদল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের জোট সঙ্গীদেরকেই মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা করে দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত একজন মন্ত্রী দেওয়ার মতো উদারতাও দেখাতে পারেনি।

আজকে যখন সংরক্ষিত মহিলা আসনে সরকারি দল এবং বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া হল তখনও বিএনপি জোট শরিকদের সাথে আবার প্রতারণা করেছে এবং ন্যূনতম উদারতা দেখানোর মানসিকতা প্রদর্শন করতে পারেনি।

বিএনপির ৩৬টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৩৬টি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে।