রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু ঘিরে হত্যার অভিযোগ উঠেছে। সানজিদা আক্তার (২০) নামে ওই তরুণীর লাশ রোববার সকালে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।

 

পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য সানজিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বিয়ের মাত্র তিন মাসের মধ্যে এই ঘটনা ঘটে। সানজিদার বাবা মোরশেদ আলম কসবা থানায় মামলা করেছেন।
 

পুলিশ ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।