সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তাজা লিচু চিনবেন যেভাবে

তাজা লিচু চিনবেন যেভাবে

চলছে মধু মাস। এ সময়ে কারো হাতে আম তো কারো হাতে লিচু। বাজার ভরা আম, লিচু, কাঁঠালে সয়লাব। তবে ভালো ফল কিনতে হলে আপনাকে হতে হবে কৌশলী। তাজা লিচু চিনবেন যেভাবে: 

  • শুধু টুকটুকে রঙ দেখেই লিচু কেনা যাবে না। বাজার থেকে শখ করে কিনে নিয়ে গিয়ে লিচু মুখে দিয়ে দেখলেন টক। আবার হতে পারে আকারে বড়, দেখতেও রসালো অথচ স্বাদ একেবারে পানসে। তাই লিচু লাল হলেই সেটি মিষ্টি বা ভালো নয়। যাচাই করে কিনুন। 

  • পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই ওই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমিক্যালযুক্ত লিচু নাকে নিলে মিষ্টি গন্ধ পাবেন না।

  • লিচু কেনার সময় হাতে নিয়ে ভাল করে বোঝার চেষ্টা করুন, সেটি খুব নরম নাকি খুব শক্ত। যদি লিচু খুব শক্ত হয়, তাহলে বুঝবেন লিচু কাঁচা রয়েছে। কাঁচা লিচু খুব মিষ্টি হয় না। আবার একেবারে নরমও ভালো নয়। খুব নরম লিচু পচা হতে পারে। লিচুর গায়ে ভেজা ভাব থাকলে বুঝবেন লিচুতে পচন ধরতে শুরু করেছে।

  • লিচুর কেনার সময় খোসা ভালো করে দেখুন। যদি দেখেন খোসায় কালচে ছোপ ধরেছে, তাহলে সেই লিচু কিনবেন না। ফলনের সময়ে অত্যধিক রাসায়নিক ব্যবহারের এমন হতে পারে।বাজার থেকে লিচু কিনে এনে তা পানিতে ভিজিয়ে রাখুন। যদি দেখেন হাতে রং লাগছে বা লিচুর লাল রং ফ্যাকাশে হয়েছে তাহলে বুঝবেন ওই লিচুতে কৃত্রিম রং মেশানো আছে। এমন লিচু শরীরের জন্য ক্ষতিকর।