শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সুনামগঞ্জের দিরাইয়ে জমি বিরোধে সংঘর্ষ: একজন নিহত, ২০ আহত

সুনামগঞ্জের দিরাইয়ে জমি বিরোধে সংঘর্ষ: একজন নিহত, ২০ আহত

ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-


সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় মীর্জাপুর ও রফিনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের জের ধরে স্থানীয় বাজারে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
 

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রফিনগর ইউনিয়নের দুই সাবেক চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে এই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রফিনগর গ্রামের কৃষক পারুল মিয়া নিহত হন। আহতদের দিরাই ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।