শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ফেনীতে স্বেচ্ছাশ্রমে বন্যাক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার

ফেনীতে স্বেচ্ছাশ্রমে বন্যাক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার

ঢাকা প্রেস
পরশুরাম (ফেনী) প্রতিনিধি:-


ফেনীর পরশুরাম উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত ২৭ আগস্ট, উপজেলার পরশুরাম ও মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সড়কটি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

 

এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা করে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের উদ্যোগ নেন। পশ্চিম সাহেবনগর, পূর্ব সাহেবনগর, মনিপুরসহ আশপাশের এলাকার ছাত্র, যুবক এবং গ্রামবাসীরা বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়েন।
 

মনিপুর গ্রামের একজন বাসিন্দা জানান, বন্যার পানি শুকিয়ে গেলেও সড়কগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল যে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়েছিল। তাই সবাই মিলে এই উদ্যোগ নিয়েছেন।
 

এছাড়াও, উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়চাঁদপুর-সত্যনগর সড়কের একটি অংশে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে একটি সাঁকো তৈরি করে যাতায়াত ব্যবস্থা সচল করেছেন।
 

পরশুরাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহআলম ভূঞা জানিয়েছেন, গ্রামবাসীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি আরও জানান যে, এ সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সবগুলো সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।