সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে সকল অলিদের  মাজার, করবস্হান জেয়ারতের মধ্য দিয়ে শুরু হলো আসলাম চৌধুরীর প্রচারণা

সীতাকুণ্ডে সকল অলিদের  মাজার, করবস্হান জেয়ারতের মধ্য দিয়ে শুরু হলো আসলাম চৌধুরীর প্রচারণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

 

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০নং ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ পারিবারিক কবরস্থান এবং নগরী ও সীতাকুন্ডের বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।

 

সীতাকুণ্ডে সকল অলিদের  মাজার, করবস্হান জেয়ারতের মধ্য দিয়ে শুরু হলো আসলাম চৌধুরীর প্রচারণা


 

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন। এসময় এলাকাবাসীও তার সাথে জেয়ারত এবং মোনাজাতে অংশ নেন। পরে সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (রঃ) এর মাজার জেয়ারত করেন। মাজার জেয়ারতের পাশাপাশি তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে কিছু লিফলেট বিতরণ করেন। সকাল ৯টায় আসেন ছলিমপুর ওভারব্রীজ এলাকায় অবস্থিত হযরত কালু শাহ (রঃ) এর মাজারে। সেখানে জেয়ারত ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর আসলাম চৌধুরী যান ফৌজদারহাট এলাকায় অবস্থিত হযরত শফিউর রহমান হাশেমী (রঃ) এবং মুস্তাকিম হাশেমী (রঃ) এর মাজারে। এসময় মাজার জেয়ারত শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথেও কুশল বিনিময় করেন।

 

সীতাকুণ্ডে সকল অলিদের  মাজার, করবস্হান জেয়ারতের মধ্য দিয়ে শুরু হলো আসলাম চৌধুরীর প্রচারণা — ছবি ২


 

পূর্বনির্ধারিত শিডিউল আসলাম চৌধুরী এরপর যান ভাটিয়ারীর মাদামবিবির হাটে অবস্থিত শাহজানিয়া শাহ (রঃ) এর মাজার জেয়ারতে। তারপর তিনি জেয়ারত করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত বার আউলিয়া মাজার। জেয়ারত শেষ করেই যান কুমিরার ডাল চাল মিয়ার মাজারে। সেখান থেকে যান বাঁশবাড়ীয়ায় অবস্থিতি ওয়ারিশ শাহ (রঃ) মাজারে। তারপর মুরাদপুরের ফকিরহাটের সাদেক মাস্তান (রঃ) এর মাজার এবং সর্বশেষ পৌরসভাস্থ পন্থিশাহ (রঃ) মাজারের মধ্য দিয়ে প্রথমদিনের প্রচারণা এবং মাজার জেয়ারত কর্মসূচী সমাপ্ত করেন।
 

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সীতাকুন্ড ইউপজেলা বিএনপি নেতা ডাঃ কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিক উদ্দিন, শামসুল আলম, সেলিম উদ্দিন, আব্বাস রশিদ, ডাঃ কমল কদর, গাজী মো.সুজা উদ্দিন, মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, ফেরদৌস আহমেদ মুন্না, শাহেদ আকবর, ফেরদৌস আলম,নুরুল আনোয়ার, খোরশেদ মেম্বার,  জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলূ, ইমরোজ সেলিম মিনু, শেখ সাহাবউদ্দিন, মোঃ জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাহিদুল হাসান, মোজাহের উদ্দিন আশরাফ, নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর, রবিউল হক, সালামত উল্ল্যাহ, মো. ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা মহরম আলী, আকবর হোসেন, মোস্তাফিজুর রহমান হিরু, সরোয়ার কামাল, নুরুল আজিম সবুজ, আনোয়ারুল আজিম মুকুল, সাহাব উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, হেলাল উদ্দিন মেম্বার, হারুনুর রশিদ ইব্রাহিম, গিয়াস উদ্দিন টুনু, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মো.কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলু, মো. সামির। 
 

এদিকে ধানের শীষ ও আসলাম চৌধুরীর সমর্থনে বিকালে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে একযোগে গনমিছিল অনুষ্ঠিত হয়।