রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল আবাসন প্রকল্পের লক্ষাধিক টাকার গাছ কেটে নিলো দুর্বৃত্তরা

ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল আবাসন প্রকল্পের লক্ষাধিক টাকার গাছ কেটে নিলো দুর্বৃত্তরা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল আবাসন প্রকল্পে বেড়ে উঠা বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি সরকারি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় দুর্বৃত্তরা। প্রথম দফা গাছ কেটে নিয়ে যাওয়ার পর শনিবার (১৭ আগস্ট) সকালে আবারও গাছ কাটতে আসলে আবাসনের বাসিন্দারা ২টি গাছ উদ্ধার করেন।

 

গোরকমন্ডল আবাসনের বাসিন্দা মোন্নাফ আলী, মানিক চন্দ্র ও সুটকু বিশ্বাস জানান, গত ৫ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত রাতের আধারে বিশাল আকৃতির ২টি মেহগনি ও ২টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। এ সময় আবাসনের বাসিন্দারা গাছ কাটতে নিষেধ করলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। 

 

এরপর শুক্রবার বিকালে আবারও দুর্বৃত্তরা একটি বিশাল আকৃতির কাঁঠাল গাছ ও মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাসিন্দারা বাধা দেয়। এ সময় গাছ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাছ দুটি বাসিন্দাদের জিম্মায় রাখেন। আটক গাছ দুটিসহ ৬টি গাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে।

 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহিম খলিল জানান, সেখানে গিয়ে কয়েকটি গাছের গুড়ি পড়ে থাকতে দেখেছি। আবাসনের বাসিন্দাদেরকে গাছগুলো সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।  

 

ফুলবাড়ী উপজেলার ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, আবাসনের গাছ কাটার বিষয়টি শুনে সেখানে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।