শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মেঘনায় ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেঘনায় ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রাম এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি খুঁজে পান।

 

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মেদ জানিয়েছেন, মরদেহটি নদীর তীরে ১০ ফুট উঁচু জায়গায় পড়ে ছিল। তাৎক্ষণিকভাবে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিটি প্রায় ১৫ দিন আগে মারা গিয়েছেন। দীর্ঘদিন পানিতে থাকার কারণে তার শরীরের চামড়া উঠে গিয়েছে এবং আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। শরীরে কোনো পরিচয়পত্র বা কাপড়ও পাওয়া যায়নি। ফলে মৃত ব্যক্তির পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।
 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় এবং ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।