রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নওগাঁয় পার্সেল সার্ভিসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

নওগাঁয় পার্সেল সার্ভিসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-


নওগাঁয় একটি পার্সেল সার্ভিসের গোডাউন থেকে পুলিশ ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। গত মঙ্গলবার দুপুরে শহরের চকমুক্তার দয়ালের মোড়ে অবস্থিত জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শ্রীমঙ্গল থেকে আসা একটি পার্সেলের মধ্যে এই গাঁজাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। পার্সেলটি চায়ের বস্তায় মোড়ানো ছিল এবং এর মধ্যে টেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেটে গাঁজাগুলো ভরে রাখা হয়েছিল।
 

পার্সেলের প্রাপক হিসেবে এম আর সুমন নামে এক ব্যক্তির নাম এবং একটি মোবাইল নম্বর উল্লেখ করা ছিল। অন্যদিকে, প্রেরক হিসেবে রাজীব ট্রি শ্রীমঙ্গল নামে একজনের নাম এবং একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছিল।
 

এই ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সাহায্যে এই মামলার তদন্ত করা হচ্ছে।