রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কাপ্তাই বাঁধের জরুরি পরিস্থিতি: পানি নিষ্কাশন বৃদ্ধি

কাপ্তাই বাঁধের জরুরি পরিস্থিতি: পানি নিষ্কাশন বৃদ্ধি

ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


কাপ্তাই হ্রদে পানির স্তর বিপৎসীমার চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে বাঁধের জলকপাট আরও বেশি করে খুলে দিতে।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দেড় ফুট করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর আগে, ক্রমবর্ধমান পানির চাপের কারণে বাঁধের জলকপাট ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল।
 

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা এখন সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। মঙ্গলবার সকাল ১০টায় হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ৯২ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়, যা বিপৎসীমার চূড়ান্ত পর্যায়ে।
 

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, দুপুর থেকে জলকপাট দেড় ফুট করে খুলে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।