মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইনমন্ত্রী আনিসুল হক হ্যাট্রিক জয় পেলেন

আইনমন্ত্রী আনিসুল হক হ্যাট্রিক জয় পেলেন

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭টি।  

আনিসুল হক ২০১৪ ও ২০১৮ সালের  নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তিও আনিসুল হক। 

আনিসুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী  ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান ভোট পেয়েছেন ৬৫৮৬। তিনি 'আম' প্রতীক নিয়ে নির্বাচন করেন।  ফুলের মালা' প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪৫৭৪ ভোট। 

দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ।
 
দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোট কেন্দ্র ১১৮টি। এর মধ্যে কসবা উপজেলায় ৭৪টি এবং আখাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্র। 

আইনমন্ত্রীর পিতা  উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি সিরাজুল হকও এই আসনের সংসদ সদস্য ছিলেন।