সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আর্থক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতায় পরিবেশের ভূমিকা শীর্ষক সেশন অনুষ্ঠিত

আর্থক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতায় পরিবেশের ভূমিকা শীর্ষক সেশন অনুষ্ঠিত

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (নজরুল বিশ্ববিদ্যালয়) আর্থক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মে) দুপুর ২.৩০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বিভাগে এই সেশন অনুষ্ঠিত হয়।

আর্থক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতায় পরিবেশের ভূমিকা শীর্ষক সেশন অনুষ্ঠিত

 

"Mindful Earth : Fostering Mental Wellbeing through Environmental Awareness" নামে আয়োজিত সেশনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ সাইফুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক, সাইকোলজিস্ট আদিবা আক্তার।

 

সেশনে আলোচক আদিবা আক্তার মানসিক স্বাস্থ্যের সাধারণ বিষয়গুলোর পাশাপাশি কীভাবে সুস্থ পরিবেশ আমাদের মনকে সুন্দর রাখে তা নিয়ে আলোকপাত করেন। গাছ লাগানো, দুষণ প্রতিরোধ করে পরিবেশ সচেতনতায় সচেষ্ট থাকার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি। এছাড়াও শিক্ষার্থীদের এ ধরণের কাজে যুক্ত থেকে শারীরিক, মানসিক এবং সামাজিক-সুস্বাস্থ্যের প্রতিটি গুণ অর্জনের তাগিদ দেন তিনি।

 

সেশনের পর আর্থক্লাব আয়োজিত ইকো এক্সিলেন্স কন্টেস্টের বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। দুই ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় পোস্টার ডিজাইনিং এ প্রথম স্থান অধিকার করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুকিতুল ইসলাম। কন্টেন্ট রাইটিং এ প্রথম স্থান অধিকার করেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাফা বিনতে কাদের। এছাড়াও ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় "একটিভ সোল" এওয়ার্ড পান পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শতরুপা দে। পরে ক্লাবের সভাপতি তাশরীফ মল্লিকের ধন্যবাস জ্ঞাপন এবং শিক্ষার্থীদের স্ন্যাকস বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় আয়োজনটির।

 

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণের প্রয়াসে শুরু থেকেই ভিন্ন ধারায় কাজ করে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় আর্থক্লাব। এরই ধারাবাহিকতায় এ ধরণের সেশন আয়োজন প্রশংসার দাবিদার।