বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর কাজ শুরু করেছে বিটিআরসি

তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর কাজ শুরু করেছে বিটিআরসি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশের পর কাজ শুরু করেছে তারা।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব আদালতকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা ই রাকিব। 


তিনি বলেন, হাইকোর্ট সোমবার তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে রিমুভ করার (সরানোর) নির্দেশ দিয়েছেন। আমরা গতকালই ল’ইয়ার সার্টিফিকেট (আইনজীবী সনদ) পেয়েছি। বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানের কাজ শুরু করেছে। আশা করছি, কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে।

তিনি বলেন, আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি। সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বিটিআরসিকে তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেন।