বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পলাশবাড়ীতে ‘পলাশ পাগলা’র ওপর হামলা, গুরুতর আহত

পলাশবাড়ীতে ‘পলাশ পাগলা’র ওপর হামলা, গুরুতর আহত

সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা প্রতিনিধি:


 

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘পলাশ পাগলা’ নামে পরিচিত এক ব্যক্তির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার এসএমবি সোনামাই বেওয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ পাগলা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রমে পুলিশ পোশাক পরে বিভিন্ন স্থানে শৃঙ্খলা রক্ষার কাজ করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে প্রকাশ্যে তার ওপর হামলা চালানো হয়।
 

আহত পলাশ জানান, সম্প্রতি একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি দুই যুবককে নকল সরবরাহ করতে দেখে বাধা দেন। এ ঘটনার জের ধরে ওই যুবকদের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির ছেলে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তবে হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে পারেননি।
 

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহম্মদ বলেন, “পলাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তার সিটি স্ক্যান করা জরুরি। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকে এখনও পলাশবাড়ী হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বমি ও খিঁচুনি হচ্ছে।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, রোগীর অবস্থা বিবেচনায় পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
 

এদিকে এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।