বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩২:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেষ দিন আজ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির নায়ক ফারুকের আসনে

শেষ দিন আজ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির নায়ক ফারুকের আসনে

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ দিন আজ মঙ্গলবার (৬ জুন)।

আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। গত শনিবার (৩ জুন) থেকে আজ পর্যন্ত এই আসনে জন্য ১২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের অফিস সূত্র মতে, ৩ জুন থেকে মঙ্গলবার (৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।