শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা প্রেস
হাতিয়া (নোয়াখালী) উপজেলা প্রতিনিধি:-


নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি হলেন জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেলাল উদ্দিন (৪৫)। স্বজনদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলাল উদ্দিন দাওয়াত থেকে ফিরছিলেন। কাদেরিয়া ঘাট এলাকায় অপর দুই যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের চাচা আফছার উদ্দিন দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী এবং জেলা পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের অনুসারী।
 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।