মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডের বিভীষিকা: ৩১ পরিবারের বেদনার্ত কান্না

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডের বিভীষিকা: ৩১ পরিবারের বেদনার্ত কান্না

ঠাকুরগাঁও সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭২টি ঘর। এ ঘটনায় নিঃস্ব হয়েছে ৩১ পরিবার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রুহিয়া থানা এলাকার আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।  আটোয়ারি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে কয়েল বা গোয়াল ঘরের ভূতি (মশা তাড়ানোর ধোয়া) থেকে এই ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের শোয়ারঘর, গোয়ালঘর, খড়েরঘর ও রান্নাঘর পুড়ে গেছে।  তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধারকাজ শুরু করি। 

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া সব পুড়ে গেছে। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবে বলে আশ্বস্ত করেছে।