শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সুন্দরবনে আটকে পড়া ১১ বাংলাদেশি: দালালের ফাঁদে

সুন্দরবনে আটকে পড়া ১১ বাংলাদেশি: দালালের ফাঁদে

ঢাকা প্রেস নিউজ


সুন্দরবনের গভীরে আটকে পড়া ১১ বাংলাদেশি নাগরিকের কাহিনী সামনে এসেছে, যা মানব পাচারের একটি ন্যক্কারজনক ঘটনার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের রোববার (১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ব্যক্তিরা ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় সুন্দরবনের জঙ্গলে আটকে পড়েন।

 

তাদের অভিযোগ, একজন দালালের সঙ্গে আর্থিক চুক্তি করে তারা ভারতে যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু দালাল তাদের সীমান্ত পার করে সুন্দরবনের বিপদজনক অঞ্চলে ফেলে রেখে পালিয়ে যায়। এই দলের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। তাদের সকলের বাড়ি খুলনায়।
 

একজন নারী জানিয়েছেন, দালালের সঙ্গে তাদের ৪৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। দালালের এই প্রতারণায় তারা বিপদগ্রস্ত অবস্থায় সুন্দরবনের জঙ্গলে আটকে পড়েন। পরে ভারতীয় বন দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করে। পুরুষ ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।