সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামে শর্টসার্কিটের আগুনে শিশুর মৃত্যু 

কুড়িগ্রামে শর্টসার্কিটের আগুনে শিশুর মৃত্যু 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আগুনে পুড়ে আইরিন খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত আইরিন উপজেলার নাজিমখাঁন ডাংঘাট এলাকার আল আমিন-শিউলি দম্পতির মেয়ে। শিশুটিকে তার নানা আব্দুল হান্নানের বাড়িতে রেখে ওই দম্পতি ঢাকায় চাকরি করেন বলে জানা গেছে।
 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।
 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। 
 

রাতে শিশু আইরিনকে ঘরে রেখে আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই একটি ঘরের চারটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন আক্তার ঘুমন্ত অবস্থায় মারা যায়।
 

রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।