বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগ্রাবাদে আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ, ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের আহ্বান

আগ্রাবাদে আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ, ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন একাধিক ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (৪ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েকশ আমানতকারী অংশ নেন। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রাহকরা EXIM Bank Limited-এর একটি শাখায় তালা ঝুলিয়ে দেন। পরে তারা আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা রাখা অর্থ উত্তোলন করতে পারছেন না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না; এমনকি কিছু গ্রাহককে ২০২৮ সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয় বলেও জানানো হয়েছে।

তাদের আরও অভিযোগ, ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করছেন। এ অবস্থার প্রতিবাদেই তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা দ্রুত আমানতের পুরো টাকা ফেরত, মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, “গ্রাহকদের কর্মসূচি চলমান রয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।