সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে কোয়ালিশন প্রজেক্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: কোয়ালিশন প্রজেক্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: উন্নয়ন খাতে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বড় বা একই ধরনের প্রকল্পে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের পোশাক শিল্পখাতে কোনো উন্নয়ন প্রকল্প ডিজাইন ও বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হওয়াসহ রিপোর্ট লেখা ও সম্পাদনায় পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৫ ঘণ্টা
বেতন: বছরে মোট বেতন ১৭ লাখ ৬৭ হাজার ৭৫১ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটে থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে bangladesh-jobs@christian-aid.org এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ৫ আগস্ট ২০২৩।