রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গাইবান্ধায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই রিকশা যাত্রীর মৃত্যু

গাইবান্ধায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই রিকশা যাত্রীর মৃত্যু

ঢাকা প্রেস
গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় দুই রিকশা যাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকস্তব্ধ এলাকা।

 

গত বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী জান্নাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হন।
 

নিহতদের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার তিনমাইল এলাকার বাসিন্দা। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

এই দুর্ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
 

মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।