মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজবাড়ি মাঠ

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজবাড়ি মাঠ

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
 

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঘোষিত এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও জনতার ভিড় বাড়ছে। দুপুরে সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্, কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের।
 

এর আগে, শুক্রবার রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
 

হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
 

এদিকে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

গাজীপুরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ ঘিরে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতি ক্রমেই বাড়ছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।