মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের শেষ জনসভা, আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। গতকাল দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শেষ জনসভা। পাশাপাশি দলের সভাপতির জাতির উদ্দেশে ভাষণ। বিদেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন নির্বাচন পর্যবেক্ষণ করতে। ইইউ প্রতিনিধিরা আগে থেকেই আছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আছে। এর বাইরেও বিভিন্ন দেশের ৫০ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।


তিনি আরও বলেন, ক্রমান্বয়ে নির্বাচন কমিশন তাদের স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছেন। তাই নির্বাচনের আচরণ বিধি  পালনে কোন ব্যাত্যয় হলে তারা ব্যবস্থা নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে কোন বাধা বা প্রভাব থাকছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।

সরকারের সুবিধাভোগী তিন কোটি ভোটারের উপস্থিতি চেয়ে রিটসরকারের সুবিধাভোগী তিন কোটি ভোটারের উপস্থিতি চেয়ে রিট এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।