মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:২৮:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় ৫০শতাংশ ভুর্তকীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র হিসাবে ফসল কাটা মাড়াই যন্ত্র (হার্ভেস্টার) বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১২ মে) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের কৃষক এনামুল হক, মোস্তাফিজার রহমান এবং শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের কৃষক আবু অলিদের হাতে ফসল কাটা মাড়াই যন্ত্রের চাবী হস্তান্তর করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এসময় উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, শ্যামলী রানী, এসিআই মটরস এর প্রতিনিধি আলমগীর হোসেন, আদি এন্টারপ্রাইজ এর প্রতিনিধি খসরু ইসলাম সহ কৃষকরা উপস্থিত ছিলেন।