রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কুড়িগ্রামে ২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

কুড়িগ্রামে ২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৩ আগস্ট ২০২৪ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদরের কেতারমোড় টু উলিপুর রোডে ধাওয়া করে উলিপুর থানাধীন পাঁচপীর এলাকায় একটি মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় ২২ বোতল ফেন্সিডিল সহ পূর্বের ৫ টি মাদক মামলার আসামী কুড়িগ্রামের নাগেশ্বরী দক্ষিণ রামখানা এলাকার শ্রী স্বপন কুমার দাস (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি স্বপন এর বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ১ টি, নাগেশ্বরী থানায় ৩ টি ও ফুলবাড়ী থানায় ১ টি মাদক মামলা সহ মোট ৫ টি মাদক মামলা রয়েছে। আবারো কিছু দিনের ব্যবধানে উক্ত আসামীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।